টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
কে এস ইসলাম
December 1, 2025 1:22 pm

রাজধানীর বাড্ডা থানাধীন শাহজাদপুর খিলবাড়িটেক এলাকায় লিলি বিশ্বাস (২৩) নামের এক সেবিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

সোমবার(০১ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত লিলি বিশ্বাসের বাবা লিটন বিশ্বাস জানান,আমার মেয়ে নার্সিং পাস করে এখন হলি ফ্যামিলি হাসপাতালে ইন্টার্নি কর্মরত রয়েছে। সকাল ১১ টার দিকে আমরা স্বামী স্ত্রী দুইজন বাসার বাইরে বের হই ,দুপুরের দিকে বাসায় এসে দরজা বন্ধ পাই। দরজায় অনেক ডাকাডাকি পর দরজা না খুললে আশেপাশের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়েকে চিকিৎসক মৃত ঘোষণা করে। কি কারনে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানিনা।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার
লাখিরপাড় গ্রামে।বর্তমানে,বাড্ডা খিলবাড়ি টেক শাহজাদপুর এলাকায় নিজ বাসায় থাকতাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাহক বাবা
০১৭২৬-৫৮৮২১৩

বাড্ডায় এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক,,,
রাজধানীর বাড্ডা থানাধীন শাহজাদপুর খিলবাড়িটেক এলাকায় লিলি বিশ্বাস (২৩) নামের এক সেবিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

সোমবার(০১ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত লিলি বিশ্বাসের বাবা লিটন বিশ্বাস জানান,আমার মেয়ে নার্সিং পাস করে এখন হলি ফ্যামিলি হাসপাতালে ইন্টার্নি কর্মরত রয়েছে। সকাল ১১ টার দিকে আমরা স্বামী স্ত্রী দুইজন বাসার বাইরে বের হই ,দুপুরের দিকে বাসায় এসে দরজা বন্ধ পাই। দরজায় অনেক ডাকাডাকি পর দরজা না খুললে আশেপাশের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়েকে চিকিৎসক মৃত ঘোষণা করে। কি কারনে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানিনা।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার
লাখিরপাড় গ্রামে।বর্তমানে,বাড্ডা খিলবাড়ি টেক শাহজাদপুর এলাকায় নিজ বাসায় থাকতাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কনস্টেবল থেকে এএসআই প্রমোশন পাওয়ার পূর্বে দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদের মালিক মোহাম্মদ হেদায়েত !

বড় ভূমিকম্পের ঝুঁকিতে বঙ্গোপসাগর! তলদেশে নড়ছে টেকটনিক প্লেট,পুনরুজ্জীবিত হচ্ছে প্রাচীন ফাটল, পলির আস্তরণ

তাকে ধাক্কায় মৃত্যু

ট্রাকের চাঁপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

কলকাতায় আজ মমতাপন্থি তৃণমূলের বিক্ষোভ

দেশে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে অধ্যাপক থানজামা লুসাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ কার্যক্রম পরিবেশ সুরক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত

প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করবে সরকার: তারেক রহমান

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন