রাজধানীর বংশাল থানার আগামাসি লেন এলাকার একটি বাসার চারতলায় ইয়াসিন আরাফাত বাপ্পি (৩৪) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শনিবার(২২ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের বাবা মোঃ জাবেদ জানান, আমার ছেলে ইন্টারনেটের ব্যবসা করে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহের জের ধরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। আমরা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা বংশালের আগামাছি লেন ১১২/১ নম্বর বাসার পঞ্চম তলার চারতলায় থাকতেন। আমার ছেলের এক ছেলে এক মেয়ের জনক ছিল। আমার তিন ছেলে মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















