টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 23 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে আবাসিক হোটেলের টিকেট বিক্রেতা ও ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 23, 2025 7:25 pm

রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে আবাসিক হোটেলের টিকেট বিক্রেতা ও ছিনতাইকারীসহ একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে মিরপুর ১০ নম্বর এলাকায় “সুলতান ভাই” ও “রনি ভাই” সহ একাধিক নামক কার্ডে আবাসিক হোটেলের টিকেটের আড়ালে পতিতালয় ও হোটেলের প্রচার চালিয়ে আসছিল। এদের দৌরাত্ম্যে অতিষ্ঠ পথচারী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে শনিবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ০৪ জন ছিনতাইকারী, ০২ জন আবাসিক হোটেলের টিকেট বিক্রেতা এবং সন্দেহভাজন হিসেবে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের নাম-পরিচয় ও পূর্ববর্তী অপরাধমূলক কর্মকাণ্ড যাচাই-বাছাই (পিসিপিআর) চলছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন বলেন, “এলাকায় অবৈধ হোটেল ব্যবসা, টিকেট বাণিজ্য ও অপরাধচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-দিল্লি পুরোদমে ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ

নদী রক্ষায় সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান,আইআরজিসির ভিডিও প্রকাশ

ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক

নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযান, ওয়ারেন্টভুক্ত হত‍্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রফতার

নাসিরনগর চাতলপাড়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার নোটিশটি বৈধ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ৩

বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত