টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 4 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু শিক্ষার্থীর লাশ, গ্রেপ্তার মাদ্রাসার দুই শিক্ষক কারাগারে

প্রতিবেদক
আদালত প্রতিনিধি
August 4, 2026 7:38 pm
শিশু শিক্ষার্থীর লাশ, গ্রেপ্তার মাদ্রাসার দুই শিক্ষক কারাগারে

রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আসামিরা হলেন, মো. জাকারিয়া ও মো. জোবায়ের আহম্মেদ।

প্রসিকিউশন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আমজাদ হোসেন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন

আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

সোমবার (৩ আগস্ট) দুপুরে রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. নাঈম শেখ নামে ১৩ বছরের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

শিশুটির মা নাজমা বেগম দুই শিক্ষককে আসামি করে কদমতলী থানায় মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, বিভিন্ন কারণে দুই শিক্ষক
নির্যাতন করতেন বলে
জানিয়েছিল নাঈম। ছেলেকে মাদরাসা থেকে নিয়ে আসতে চেয়েছিলেন নাজমা বেগম। কিন্তু আসামিরা ছাড়পত্র দেননি। নাঈম ওই মাদরাসায় পড়তে না চাওয়ায় নির্যাতন চালায় আসামিরা। সোমবার দুপুরে মাদরাসায় পড়বে না বলে শিক্ষকদের জানায় নাঈম। তখন তাকে মারধর করা হয়। পরে শ্বাসরোধে হত্যা করে’।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেম্বেলের ইতিহাস গড়া যাদুকরী হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

ভাঙল আলোচনা: যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে ৩ পথের ভয়ংকর হিসাব

বিজিবি’র অভিযানে জুলাই-২০২৬ মাসে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণের মূল্য পরিশোধ করতে হবে: মন্ত্রী পরিষদ সচিব

সবুজবাগ থানাধীন ১১ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিষাক্ত সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু

নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে

কুমিল্লা মহানগরী জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিলেন বিদ্যালয় সভাপতি শরিফুল ইসলাম

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী