টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 24 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তের ঘটনায় আরো একজনকে ছাড়পত্র দেওয়া হল

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 24, 2025 9:48 am

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মোছাঃ নিশি আক্তার নামের আরো একজনকে ছাড়পত্র দেওয়া হল এই নিয়ে ১৫জনকে ছাড়পত্র দেওয়া হল এখনো ভর্তি ২১জন। জাতীয় বার্নে পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে ও ঢাকা মেডিকেলে ১জনের মৃত্যু হয়েছিল।

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার (২৯) কে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই নিয়ে ১৫জনকে ছাড়পত্র দেওয়া হল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রবিবার (২৪ আগস্ট) দুপুর দুরটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা.সুলতান মাহমুদ
শিকদার জানান, শিক্ষিকা নিশি আক্তারের
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারণে আজ দুপুর দুইটার দিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ১৫জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নিশি আক্তার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে শিক্ষিকা ছিলেন।

তিনি আরো জানান,বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানো ২১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে,আমরাআশা করছি অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে ইনশাল্লাহ।যাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে বা হচ্ছে তারা পরবর্তীতে জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবে। তাদের অপারেশনে প্রয়োজন হয় তা করতে পারবে বলেও জানান তিনি। নিশি আক্তারে গ্রামের বাড়ি, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগ্রহণ থানার জোরানপুর গ্রামে।বর্তমানে উত্তরা ১১ নম্বর সেক্টরের-১৮ নম্বর রোডের ১৩ -নম্বর বাসায় স্বামী সাজ্জাদ হোসেনের সঙ্গে থাকতেন।

গত (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজর ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে প্রায় শতাধি ছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে হাজতির মৃত্যু

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা করলে চীন সহায়তা করবে

মানুষের সমর্থনেই এনসিপি এগিয়ে যাবে: নাহিদ

মেজর (অব.) আখতারুজ্জামানের মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

হাইকোর্টের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু

হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

আরসিসি কাশিনাথপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর চেক হস্তান্তর

ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে ঝুলন্ত (এনসিপি) নেত্রীর মরদেহ উদ্ধার!

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি: টিআইবি