টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 6 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্টেডিয়াম ঘুরে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
August 6, 2026 8:08 pm

ঢাকার জাতীয় স্টেডিয়াম ও আশপাশের ক্রীড়া অবকাঠামো পরিদর্শন করে হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, দেশের ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম প্রাঙ্গনে ক্রীড়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ নেই। মাদক, ছিনতাই, ফুটপাত দখল ও বিভিন্ন অনিয়ম দূর করে এলাকাটিকে আধুনিক স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব, পুলিশ কমিশনার, আইজি প্রিজন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘মোটা দাগে যদি এক কথায় বলি, আমি খুবই হতাশ। জাতীয় স্টেডিয়াম, হকি স্টেডিয়ামসহ পুরো স্টেডিয়ামপাড়ায় ক্রীড়ার জন্য যে পরিবেশ থাকা প্রয়োজন, সেটি নেই। ঐতিহ্যবাহী এই এলাকাকে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারিনি।’

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্টেডিয়ামপাড়ার সার্বিক পরিবেশ পর্যালোচনা করা হয়েছে। লক্ষ্য হচ্ছে পুরো এলাকাকে আবার ক্রীড়াবান্ধব পরিবেশে ফিরিয়ে আনা।

প্রতিমন্ত্রী বলেন, সন্ধ্যার পর স্টেডিয়ামপাড়ায় মাদক, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। এসব বন্ধে মতিঝিল বিভাগের ডিসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
স্টেডিয়ামের ভেতরের দোকানগুলোর অনিয়ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বলেন, অনেক দোকান ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে, ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, এনএসসি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে পর্যায়ক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অনিয়ম দূর করা হবে।

পরিদর্শনে স্টেডিয়াম এলাকার বিভিন্ন অবকাঠামোর জরাজীর্ণ অবস্থাও চোখে পড়ে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হকি স্টেডিয়াম ও জাতীয় স্টেডিয়ামের কিছু গেটের ওপর ময়লার স্তূপ জমে আছে। আশপাশের কয়েকটি সড়কের অবস্থাও বেহাল। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ময়লা অপসারণ ও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

দোকান বরাদ্দ ও লিজ সংক্রান্ত সব তথ্যও পুনরায় যাচাই করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। স্টেডিয়ামপাড়াকে আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব পরিবেশে রূপ দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাউজানে ১০ এপ্রিল গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মার্চ মাসে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

ব্যারিস্টার রুমিন ফারহানার বাজিমাত বিপুল ভোটে জয়ী

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন

ফতুল্লার একটি বাসায় দেবরের কুপ্রস্তাবে রাজি না হলে ভাবি ও ভাতিজিকে কুপিয়ে যখন

অমুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি: সংসদে প্রধানমন্ত্রী

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া

সাইবার ক্রাইম, বিকাশ প্রতারণাসহ একাধিক জালিয়াতির ঘটনার প্রধান আসামিসহ গ্রেফতার ৩ জন