টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 7 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 7, 2026 9:55 am

রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার চেষ্টাকালে জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬)। তার কাছে থেকে ৫৭ লাখ পাঁচ হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
বনানী থানা-পুলিশের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বনানী সুপার মার্কেটের এক জুয়েলার্সের দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে ঢুকেন। তারা তাদের এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে পছন্দ করা স্বর্ণালংকার বিল করে প্যাকেট করতেও বলেন। একপর্যায়ে দোকান কর্তৃপক্ষ মূল্য পরিশোধের জন্য টাকা চাইলে তারা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো কথিত জাল নোট বলে শনাক্ত করেন।
তিনি জানান, বিষয়টি বুঝতে পেরে দুই জন পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন একজনকে ধরে ফেলেন। অপরজন কৌশলে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৫৭ লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
তিনি জানান, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার জন্য গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বৃহস্পতিবার ভোর চারটা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোমাটিক এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে দেখতে পায়, রুমে তেমন আগুন নেই তবে ধোয়া ছিল। পরে বালতি ও মগে করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।
তিনি বলেন, ফায়ার সার্ভিস পূর্ণাঙ্গ চেক করে মেশিন দ্বারা ধোঁয়া বের করে ফেলে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়, বাসার টিভিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হয়। জানা যায়, আগুন নিয়ন্ত্রণের সময় এবং পরে পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। তবে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

সন্ধ্যার পর কন্টিনেন্টাল হাসপাতালের অ্যাডমিশন বিভাগে যোগাযোগ করা হলে তারা বলেন, আজ সকালে হাইকমিশনার ও তার স্ত্রী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। হাইকমিশনারের স্ত্রী বর্তমানে ক্যাবিনে এবং হাইকমিশনার নিজে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

র‌্যাবের অভিযানে ১৭৮০০ পিছ ইয়াবা, ৬০ কেজি গাজা ও অস্ত্রসহ আটক-১

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধারণা শ্বাসরোধ করে হত্যা

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা আমাদের লক্ষ তিতাসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন-কুমিল্লা-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মো.নাজিম উদ্দিন মোল্লা

প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে: সেলিম উদ্দিন

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪

গণতন্ত্র শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও থাকতে হবে: অর্থমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলি বাহিনীকে ‘পৃথিবীর নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত

বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪