টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 7 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ

প্রতিবেদক
আমান খন্দকার
August 7, 2026 11:40 pm

কুমিল্লার বুড়িচংয়ের মনিপুর এলাকায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া নামে এক রিকশাচালকের মরদেহ একটি মাছের ফিশারির পুকুর থেকে উদ্ধার করেছে বু পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর এলাকার একটি ফিশারির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত দুধ মিয়া (৭০) মনিপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে রিকশা চালাতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে দুধ মিয়া পার্শ্ববর্তী কাবিলা কাজীর দোকান এলাকা থেকে বাড়ি ফিরছেন বলে মুঠোফোনে মেয়েকে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মেয়ে হনুফা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি নির্জন ফিশারির পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বুড়িচং থানার আওতাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এবিষয়ে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহ ফুলে গেছে এবং পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে কয়েক হাজার বিঘা জমির খাজনা চালুর উদ্যোগ, মাঠ পরিদর্শনে সংসদ সদস্য ড. কেরামত আলী

শেষ বিকেলে আউট মুমিনুল, ১৫৬ রানের লিড বাংলাদেশের

রাজধানীর ওয়ারীর টিকাটুলি কেমিক্যালের নিজের প্রতিষ্ঠানে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনগণ শুধু ভোট দিতে চায়:মির্জা ফখরুল

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা

নানার বাড়িতে বেড়াতে এসে তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর

২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব

নাসিরনগরে জেলা পরিষদের সম্পত্তি ও স্থাপনা পরিদর্শনে সিরাজুল ইসলাম সিরাজ

কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানে আশ্বস্তে বিদ্রোহীরা নমনীয়