টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 5 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ওয়ারীর টিকাটুলি কেমিক্যালের নিজের প্রতিষ্ঠানে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 5, 2025 1:00 pm

রাজধানীর ওয়ারী থানা টিকাটুলি হাটখোলা এলাকার দেলোয়ার কমপ্লেক্সে নামে একটি মার্কেটের চতুর্থ তলার কেমিক্যালে দোকান থেকে সাইদুর রহমান হেলাল (৪৪) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই দোকানের মালিক।

বুধবার (০৫ নভেম্বর)সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ জাকারিয়া খান জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাত ১২টার দিকে ২৬ নং টিকাটুলি হাটখোলা দেলোয়ার কমপ্লেক্সের চতুর্থতলা নিজ ক্যামিকেলের দোকানের ভিতর থেকে সাইদুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনার সম্রাটকে আটক করা হয়েছে,জিজ্ঞাসাবাদ চলছে ও চিরকূটে সম্রাটের নাম উল্লেখ করেছে।

তিনি আরো জানান, নিহত সাইদুর রহমান সাইন্টিফিক কেমিক্যালের দোকানে মালিক ছিলেন সম্রাট নামে একজনের কাছ থেকে ১৩ লক্ষ টাকা ব্যবসার জন্য ধার নিয়েছিল।ওই ব্যক্তি টাকার জন্য চাপ দিলে মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে যায় পরে সম্রাটের নামে একটি চিরিকট লেখে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। ময়নতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত সাইদুরের গ্রামের বাড়ি চাঁদপুর সদর জেলার নুরুল্লাপুর গ্রামে সালামত উদ্দীনের সন্তান। বর্তমানে ৭১ নং স্বামীবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত সাইদুরের তিন ছেলে মেয়ে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সোমবার থেকে নিরবিচ্ছিন্নভাবে টাকা পাবে ইসলামী ব্যাংকের গ্রাহকরা: ভারপ্রাপ্ত এমডি

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক হাজতির মৃত্যু

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্বার আটক-২

নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযান, ওয়ারেন্টভুক্ত হত‍্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রফতার

যুদ্ধ বাড়ালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘পুরো অঞ্চল দোজখে পরিণত হবে’: ইরান

ডেমরায় বন্ধুদের নিয়ে সুইমিংপুলে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

কুমিল্লায় শতবর্ষী গাছ কাটার অভিযোগ, জানে না বিষয়টি কেউ!

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের