টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 30 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের হামলার সভাপতি নুরুল হক নুরু আহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 30, 2025 12:07 am

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু ঢামেকের ওসেকে ভর্তি।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রাতে বিজয়নগরের আল রাজী টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে লাঠিপেটা করলে নুর মারাত্মক আহত হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলাম।হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর চড়াও হয়।এতে নুরুল হক নুর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দলটির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। সেখানেই নুরসহ শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে।

এর আগে একই এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়।ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন এসেছে,তারা হলেন মো. রাশেদ (৩২), সাধারণ সম্পাদক,গণঅধিকার পরিষদ
হাসান তারেক (২৮),সদস্য, ফারজানা কিবরিয়া(৩০),উত্তর শাখার সাধারণ সম্পাদক মেহবুবা ইসলাম (৩০), নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব
আনিসুর রহমান (৪২), ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীর কালুখালীর গুণী শিল্পী জাহিদ হাসান ইন্তেকাল করেছে,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 

বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ের পালে হাওয়া, রিজার্ভে স্বস্তি

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের

রাজধানীর মোহাম্মদপুরে চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

কবিতা

কবিতা

টানা ৪০ বছর আজান, শেষে ঘোড়ার গাড়িতে চড়ে সম্মানের বিদায় মুয়াজ্জিনের!

ডেমরায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৪

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ