টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৪০ বছর আজান, শেষে ঘোড়ার গাড়িতে চড়ে সম্মানের বিদায় মুয়াজ্জিনের!

প্রতিবেদক
কুড়িগ্রাম প্রতিনিধি
August 30, 2026 9:03 am

টানা ৪০ বছর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন মো. শুক্কুর আলী (৭০)। তবে বয়সের ভারে তা‌কে এখন সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়েছে। দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে তাকে বিদায় জানাতে ব্যতিক্রমী আয়োজন করেন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বিদায় দেওয়া হয়।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুসল্লিরা এ আয়োজন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে তার বিদায় অনুষ্ঠান হয়। আনুষ্ঠানিকতা শেষে ঘোড়ার গাড়িতে বসিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
মুয়া‌জ্জিন শুক্কুর আলীর বাড়ি গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকায়।

মসজিদের মুসল্লি রিপন মিয়া বলেন, শুক্কুর আলী খুব সাদাসিধে মানুষ। তিনি ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন। পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নামাজও পড়াতেন।

স্থানীয়রা জানান, সাধারণত কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে প্রচলিত যানবাহন ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিনের মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানোর বিষয়টি ছিল ব্যতিক্রমী।

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, বার্ধক্য চলে আসায় শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন। তাই তাকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়েছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়া

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

ঝুঁকিপূর্ণ লাইনে চলে একটিমাত্র ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

সিলেটে এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

দেশে স্বর্ণের দামে বড় পতন ভরিতে কমলো ৫৪৮২ টাকা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব-রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ

কলকাতা থেকে আজ দেশে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ

রাজধানীর বনশ্রীতে এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা