টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

প্রতিবেদক
চট্টগ্রাম প্রতিনিধি
August 11, 2026 3:37 pm

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‌্যাব-৭ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। পরে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়।

র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে এক যুবক নিহত

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করবে সরকার : অর্থমন্ত্রী

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা জরিমানা আদায়

চিকিৎসকদের ছুটি বাতিলসহ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা

ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান

গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

ভাঙনে অস্তিত্ব সংকটে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে স্থাপনা

জনপ্রিয় চেয়ারম্যান জনাব,সাঈদআলী সংবর্ধনা

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু