টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 10 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
August 10, 2026 9:02 pm

পাবনার আমিনপুর থানার কালিকাপুর এলাকায় দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় যশোরের বাসিন্দা কাজী মো.মামুন হোসেন (৪৫)- এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার নথি ও জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

​মামলার নথি অনুযায়ী, পাবনার আমিনপুর থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল্লাহ প্রামাণিকের ছেলে মো.মিন্টু প্রামাণিক(৪০)বাদী হয়ে আদালতে এই মামলাটি দায়ের করেন।মামলায় যশোর জেলার কাজী আব্দুর করিম ও মোছা. হামিদা বেগমের ছেলে কাজী মো.মামুন হোসেনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​মামলার আরজিতে উল্লেখ করা হয়,২০২৪ সালের (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে পাবনার আমিনপুর থানার কালিকাপুর এলাকায় বাদীর বসতবাড়িতে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনাটি ঘটে। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ এপ্রিল বিকেলে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়।

​অভিযোগে বলা হয়েছে,আসামিরা পারস্পরিক যোগসাজশে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং অর্থ আত্মসাৎ করেছেন। দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় দায়ের করা এই মামলায় অভিযোগকারী পক্ষ দাবি করে, আসামি কাজী মো. মামুন হোসেন অন্যের টাকা আত্মসাৎ করে অসাধু উপায়ে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।

​এদিকে ফৌজদারি কার্যবিধির ৭৫ধারায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।পরোয়ানায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আসামিকে গ্রেপ্তার করে দ্রুত আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই আদেশের পর আসামি কাজী মো. মামুন হোসেনকে গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লিমন-বৃষ্টির পরিবার ন্যায় বিচার পাবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

তিতাসের কলাকান্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী সমাবেশ

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠ পরিদর্শনে এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান

কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ সংস্কার শেষে উন্মুক্ত করল ডিএসসিসি

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ