টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 12 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুতের কর্মীকে আটক করল জনতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 12, 2026 3:32 pm

পাবনার ঈশ্বরদীতে অসহনীয় লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগে ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন। তিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসে মিটার রিডার হিসেবে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যেও মারাত্মক বিঘ্ন ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুল মিটার রিডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ। অনেক গ্রাহককে প্রকৃত ব্যবহারের তুলনায় বেশি বিল পরিশোধ করতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী গ্রাহক আকমল প্রামাণিক বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছি। কখন বিদ্যুৎ আসে, কখন যায় তার কোনো ঠিক নেই। এর মধ্যে আবার ভুল রিডিংয়ের কারণে অতিরিক্ত বিল দিতে হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।’

স্থানীয় ইউপি সদস্য রুপভান খাতুন বলেন, মঙ্গলবার দুপুরে ওই এলাকায় বিদ্যুৎ না থাকা অবস্থায় মিটার রিডিং নিতে যান আইনুল হোসেন। এ সময় ক্ষুব্ধ গ্রাহকরা তাকে আটকে রেখে পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। প্রায় চার ঘণ্টা পর এলাকাবাসী তাকে ছেড়ে দেন।

অবরুদ্ধ মিটার রিডার আইনুল হোসেন বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে এটি শুধু এই গ্রামের সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আপাতত বিল লেখা বন্ধ রেখে চলে যাচ্ছি।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদ্মায় ঝড়ে ডুবে গেল সিমেন্টবাহী ৩ ট্রলার

পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে মনির, জুলফিকার, ও দালাল রাজের প্রতারণার ফাঁদ

পুলিশ সপ্তাহ শুরু আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানার জায়গা ভাড়ার নামে আ.লীগ দোসররা জোরপূর্বক দখল করে গোডাউন বানানোর পাঁয়তারা করছেন

চিকিৎসক অনুপস্থিত থাকলে ব্যবস্থা, বেসরকারি হাসপাতালের ওপর কড়াকড়ি

হঠাৎ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা

বঙ্গভবনে প্রথম কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

অভিমান ভাঙাতে’ মিত্র দগুলোর নেতাদের সঙ্গে নৈশভোজ করবেন তারেক রহমান