টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 16 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 16, 2026 11:02 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর-১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার উদ্দেশ্যে ১৬ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজানসহ অন্যান্য সদস্যরা। অভিযান চালিয়ে হাতেনাতে ছয় দালালকে আটক করেন। আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকার করার পরিপ্রেক্ষিতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চারজনকে অর্থদণ্ড করেন ও দুজনকে কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ১) মো. শওকত আলী (৫৬), ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
২) মোহাম্মদ সুজন (৩০) ,১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। এবং চারজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করে ছেড়ে দেন। পরে কাফরুল থানার পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানোর হয় ।

এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অভিযানের বিষয়ে বিআরটিএতে কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম জানান, আমরা সার্বক্ষণিক দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। দালাল ও প্রতারকমুক্ত বিআরটিএ’র অফিস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল জনসভায় বৃহত্তর সুন্নী জোট নেতৃবৃন্দ কোনো মহলের ষড়যন্ত্রে জাতীয় নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে

ঢাবিতে হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ: উল্টো ভুক্তভোগী ও হল সংসদ নেতাদের শোকজ

১৭ জেলার জন্য বিশেষ সতর্কবার্তা,দেশজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পুলিশের ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমে’র নতুন নাম প্রস্তাব

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট

গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীসহ চার জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

গৃহায়নের সম্পত্তি নিয়ে তিন গোষ্ঠীর দখলদারি: মাসে ৩৫ লাখ টাকার হিসাব কোথায় যাচ্ছে?

তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে আক্তারুজ্জামান সরকারের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত