টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আকলিমা নিহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 2, 2025 4:25 am

রাজধানীর দক্ষিন খান থানার দেওয়ানবাড়ী পাকারমাথা এলাকার একটি বাসায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আকলিমা আক্তার (৩৩) নামের এক নারীর মৃত্যু। পেশায় শোরুমে কাপড় ব্যবসায়ী।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দক্ষিনখান থানার উপ-পরিদর্শক(এস আই) আনোয়ার হোসেন জানান, আমরা জানতে পারি রাত সাড়ে আটটার দিকে আকলিমার দ্বিতীয় স্বামী মাসুদ তার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি একপর্যায়ে আকলিমার মাথায়,ও দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।পরে স্বজনেরা আকলিমাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায় ওখানে তারঅবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবুও ময়নাতনদের প্রতিবেদনেল রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো জানান,এই ঘটনায় স্বামী-স্ত্রীর ধস্তাধস্তির সময় স্বামী মাসুদ আহত হয় তার দুই হাতে জখম হয়। আমরা ঘাতক মাসুদকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসি।চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলথেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে তিনি পুলিশ হেফাজতে রয়েছে।

নিহতের গ্রামের বাড়ি, নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকার মৃত রফিক উল্লার মেয়ে। বর্তমানে দক্ষিণ খানের দাগ নং১২৬ দেওয়ানবাড়ী পাকারমাথা নুরুল আহাদ জামে মসজিদের পাশে (মোহাম্মদ শাহিন চৌধুরীর) বাসার তৃতীয় তলায় থাকতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ

রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী

তারুণ্যনির্ভর সংগঠন “তাজকিয়া”র দেড়যুগপূর্তি উৎসব ও বার্ষিক সাধারণ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চরপাকায় গণসংযোগ ও নামোজগনাথপুরে পথসভা করলেন ড. কেরামত আলী

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী

অস্ত্র উদ্ধার হলেও মৃত্যুর কাছে হার মানলেন এলিট কোর্সের গার্ড মাহবুব আলম