চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের চরপাকা, দশরশিয়া বাজার ও চাঁইপাড়া এলাকায় গণসংযোগ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা অধ্যাপক কেরামত আলী।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সারাদিনব্যাপী গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ শেষে বিকেলে দুর্লভপুর ইউনিয়নের নমোজগনাথপুর দোভাগী ফিল্টের হাটে একটি নির্বাচনী পথসভায় অংশ নেন ড. কেরামত আলী। পথসভায় তিনি বলেন, “নির্বাচিত হলে দোভাগী এলাকার রাস্তার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং পদ্মা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের জন্য সর্বাত্মকভাবে কাজ করা হবে।
তিনি আরও বলেন, “শিবগঞ্জকে একটি নিরাপদ, উন্নত ও বাসযোগ্য জনপদে রূপান্তর করতে হলে সৎ নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
পথসভায় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



















