টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 19, 2026 10:05 pm

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বদলিপূর্বক বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তন করা হয়েছে। একই সঙ্গে তাকে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তী সরকার ওই বছরের ১১ অগাস্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে কাউকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত

অস্ত্র উদ্ধার হলেও মৃত্যুর কাছে হার মানলেন এলিট কোর্সের গার্ড মাহবুব আলম

ডব্লিউএইচওর ‘অনির্দিষ্টকালের ছুটি’ প্রসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি পুতুলের

লম্বা ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

দুবাইয়ের সম্পত্তি আর নিরাপদ ঠিকানা নয়

ফতুল্লা রাস্তা পারাপারে সময় মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও দুই জাহাজ

গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ৩ লক্ষ টাকার অবৈধ রিং জাল পুড়িয়ে ধ্বংস

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা