টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
August 21, 2026 3:51 pm

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনটির নেতা-কর্মীরা।

শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহসড়ক অবরোধ করেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে মহসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দিয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ।

সকাল সাড়ে ১০টার দিকে তিনি বলেন, “হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা সড়কে টায়ার ও বাঁশ-কাঠ পুড়িয়ে অবরোধ করে রেখেছে। পুলিশ ও প্রশাসনের লোকজন তাদের নিবৃত করার চেষ্টা করছে।”

এর আগে বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হন ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।

যেখানে বুলবুলের ওপর হামলা হয়েছে সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় একটি ‘কিশোর গ্যাং’ এর নেতা শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়।

এ মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন মাছুম বিল্লাহ।

এদিকে, এ হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত সিফাত ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার না করা হলে মহাসড়কের অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা।

বিক্ষোভকারী ইসলামী আন্দোলনের কর্মীরা নিজেদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ফেসবুক লাইভ করে বলেন, বুলবুল হত্যার বিচারের দাবিতে তারা অবরোধ করেছেন। বুলবুলকে যারা হত্যা করেছে তাদের প্রকাশ্যে ফাঁসি চান তারা।

তাদের দাবি, প্রশাসন তাদের গোজামিল দিচ্ছে, তারা এসব মানবেন না। তারা কোনো ‘কমিটমেন্ট’ ছাড়া এ অবরোধ তুলবেন না।

এদিকে বন্দর থানার ওসি জামাল উদ্দিন বেলা পৌনে ১১টার দিকে এক বার্তায় বলেন, বুলবুল আহমেদকে হত্যার ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন। তবে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ ৯জনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভুরুঙ্গামারীতে ইমাম ও আলেম উলামাগণের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যুক্তরাষ্ট্র

‎এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

কুমিল্লা প্রেস ক্লাবে মিলাদ মাহফিল ও শোক সভা

রাজধানীর শ্রম ভবনের সামনে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু

রাউজান পূর্ব গুজরায় শ্রীশ্রী শিবরাত্রী ব্রত ও শিব চতুর্দ্দশী পূজা উদযাপন

রাজারহাটে ৮২ লাখ টাকার হাট, দোকানদার নেই-উদ্বোধনের কয়েক মাস পরও ফাঁকা শেড নির্মাণ শেষ, জমেনি ব্যবসা; সুফল পাচ্ছেন না ক্রেতা-বিক্রেতা

কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ

সোনারগাঁয়ে একই পরিবারে শিশুসহ ৪জন দগ্ধ হয়েছে

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল