টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রতিবেদক
সিলেট প্রতিনিধি
August 22, 2026 6:36 pm

ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের ওসমানীনগরে আবারও সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় ৫ থেকে ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। ওই ঘটনার পর এক মাস না পেরোতেই একই মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা, কিলিং মিশনে অংশ নেওয়া দুই শ্যুটার গ্রেফতার

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

নানিয়ারচর সেনা জোন কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের সঙ্গে ধস্তাধস্তি একপর্যায়ে ছুরিকাঘাতে মৃত্যু

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ডব্লিউএইচওর ‘অনির্দিষ্টকালের ছুটি’ প্রসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি পুতুলের

স্ত্রীকে হত্যা করে ইমামের আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, শেষ রক্ষা হয়নি: ১৬৪ ধারায় স্বীকারোক্তি ইমাম স্বামীর

রাজধানীতে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাউজানে শ্রীশ্রী মা রক্তেশ্বরী ও মা মগধেশ্বরী মন্দির সেবা সংঘের উদ্যোগে বার্ষিক মহোৎসব