টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 22, 2026 6:43 pm

সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো।

বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব কমে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

নির্মাণ শ্রমিকের মৃত্যু

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু

কুমিল্লা-৬ আসনে হয় প্রার্থী পরিবর্তন, নয়তো তারেক রহমানকে প্রার্থী চায় হাজী ইয়াছিন

জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েই খুন হলেন ইমন

উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভকারীদের ঢোকার চেষ্টা

দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

দারুস সালামে বাসার জানালা দিয়ে গু/লি, গৃহিণী গু/লিবিদ্ধ

মিরপুরে এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে দগ্ধ চার

ক্যান্টনমেন্ট এলাকায় ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে ফেলে দিলে প্রাণ গেল এক যুবকের