টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েই খুন হলেন ইমন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 23, 2026 10:35 pm

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন ইমন (৩৯) নামের এক যুবক। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় একটি বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, সেখানে যাওয়ার পর ফেরদৌস ইমনকে জাহিদ ও ‘চক্ষু’ হৃদয়সহ অন্য সন্ত্রাসীদের হাতে তুলে দেন। পরে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রাণ বাঁচাতে ইমন পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয়ের চেষ্টা করলেও সেখানে তাকে আবারও কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় ইমনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, হামলাকারীদের মধ্যে হৃদয়ও সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয়েছেন এবং তিনি ইমনের সঙ্গে ইলেকট্রিকের কাজ করতেন।
নিহতের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমন জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন। এর কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি ফোনে কল করে ইমনকে গুদারাঘাট মিস্ত্রিবাগ এলাকায় ডেকে নিয়ে সংঘবদ্ধ দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান থানার ওসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে দুর্ধর্ষ ডাকাতি ২ কোটি টাকার মালামাল লুট

রাজধানীর চকবাজারে মাদ্রাসার শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই আমাদের পথচলা: রিজভী

কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

সংবাদ সম্মেলনে অভিমত নগর পরিকল্পনাবিদদের, তাৎক্ষণিক চিকিৎসা সমাধান নয়,ডেঙ্গু-হাম মোকাবিলায় দরকার দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা

মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী

তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

চাঁদা না দেওয়ায় নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা