টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 22, 2026 6:50 pm

পারিবারিক পরিমণ্ডল ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুক্রবার (২১ আগস্ট) নিজের ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম। বর্তমানে তিনি সারের লাইটওয়াটারের হলমার্ক লেকভিউ কেয়ার হোমে বসবাস করছেন। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, গত বছরের এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলিয়ান নান সিস্টার ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর ক্যাটারহাম বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

টাইটানিক জাহাজডুবির তিন বছর আগে এবং রুশ বিপ্লবের আট বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এই নারী। তিনি দুটি বিশ্বযুদ্ধই দেখেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, ২০২০ সালে ১১০ বছর বয়সে ক্যাটারহাম কোভিড আক্রান্ত হলেও তা সফলভাবে জয় করে বেঁচে থাকা প্রবীণদের একজন তিনি।

যুক্তরাজ্যে হ্যাম্পশায়ারের শিপটন বেলিনজার গ্রামে আট ভাইবোনের মধ্যে ৭ নম্বরে থাকা ক্যাটারহাম বেড়ে উঠেছেন উইল্টশায়ারের টিডওয়ার্থে।

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের শিপটন বেলিনজারে আট ভাইবোনের মধ্যে সপ্তম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ইথেল। আর বেড়ে ওঠেন উইল্টশায়ারের টিডওয়ার্থে। রাজা সপ্তম এডওয়ার্ডের জমানার জীবিত শেষ নাগরিক ইথেল মাত্র ১৯ বছর বয়সে ১৯২৭ সালে ভারতে আসেন এবং এক সামরিক পরিবারে গৃহকর্মী ও শিশু যত্নকারী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে ১৯৩১ সালে ব্রিটেনে এক নৈশভোজে ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নরম্যানের সঙ্গে তার দেখা হয় এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যাসন্তান থাকলেও দুজনেই মায়ের আগেই মারা যান। ১৯৭৬ সালে স্বামী নরম্যানও মৃত্যুবরণ করেন। ইথেলের বোন গ্ল্যাডিসও ১০৪ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা এক শতবর্ষী ছিলেন।

এদিকে ৯৭ বছর বয়স পর্যন্ত নিজে গাড়ি চালানো ক্যাটারহামকে গত বছর সেপ্টেম্বরে তার ১১৬তম জন্মদিনের পর দেখতে গিয়েছিলেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।

রাজার সঙ্গে সাক্ষাৎকালে ১৯৬৯ সালে ওয়েলসের যুবরাজ হিসেবে চার্লসের রাজ্যাভিষেকের স্মৃতি স্মরণ করে ক্যাটারহাম রসিকতা করে বলেছিলেন, তখন সব মেয়েরাই আপনার প্রেমে পড়েছিল এবং আপনাকে বিয়ে করতে চেয়েছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ইতিহাসের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবটি এখনও ফরাসি নারী জান ক্যালমতের, যিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা গিয়েছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলে ২৪ ঘণ্টায় ৩৬টি ক্ষেপণাস্ত্র হামালা চালিয়েছে হিজবুল্লাহ

পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

বীরগঞ্জে সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা, মাকড়াই শালবন মাঠে হাজারো দর্শকের ভিড়

জামায়াতের কোনো ব্যাংক নেই: সংসদে তাহের

‎ঢাকা বিমানবন্দর ত্যাগ করলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্ধকার চোখে, তবুও আলোর খোঁজে—রমেশের লাঠিই এখন জীবনের ভরসা

খিলগাঁও একটি বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ

গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার