টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ

প্রতিবেদক
এ কে পলাশ
August 23, 2026 3:14 pm

কুমিল্লায় কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের সংগঠন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের ২০২৬-২৭ নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২শে আগষ্ট) রাতে ঝাউতলা একটি সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামেরসাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নতুন কমিটিতে দৈনিক ভোরের কন্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি তৌহিদ খন্দকার তপুকে সভাপতি, দৈনিক সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধিকে মঈন নাসের খান রাফি সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের কুমিল্লা প্রতিনিধি রবিউল আলম কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন এক্সপ্রেস বাংলা রিপোর্টার সাইদুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোনালী নিউজের রিপোর্টার শাইরাজ হোসেন ইউশা,সহ সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আলোকিত পত্রিকার মোহাম্মদ মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের খবর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান সাইফ। অর্থ সম্পাদক পদে দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার রিপোর্টার সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক পদে কুমিল্লা টুয়েন্টি ফোর টিভির রিপোর্টার সাইদুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার রিপোর্টার রাকিবুল হাসান রায়হান দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন,ফারুক আজম, মাসুমুল বারি কায়সার, আব্দুল জলিল, মোঃ সম্রাট খাঁন, সুমন চিশতি, , জহির হোসেন।

এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন শফিউল, মনোয়ার মজুমদার, সিয়াম, ফরহাদ হোসেন নয়ন, জাহাঙ্গীর আলম, রাহাত হোসেন সহ আরও অনেকে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লার কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সর্বশেষ - অপরাধ