টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 8 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারী চুরিকাঘাতে  আহত ৩

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 8, 2025 6:36 am

রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোড় ও ভাটারা এলাকায় পৃথক ঘটনা ছিনতাইকারী ছুরিকাঘাতে ৩জন আহত হয়েছে ।আহতরা হলেন,অটোরিক্সা চালক মোঃ আব্বাস(৩২) ও যাত্রী আব্দুর লতিফ (৫৬) এবং ভাটারায় সিটি কর্পোরেশনের বর্জ‍্য ব্যবস্থাপনা কর্মী আহসান (৫২)।

মঙ্গলবার(৮ এপ্রিল)ভোরের দিকে এই ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যাত্রাবাড়ীর আহতের ভাই মোঃসুমন জানান, আমার ভাই একজন কাঁচামাল ব্যবসায়ী সকালের দিকে অটো রিক্সায় করে যাওয়ার সময় যাত্রাবাড়ীর জনপথ মোড় এলাকায় তিনজন ছিনতাইকারী অটোরিক্সা গতিরোধ করে।এ সময় অটো রিক্সাচালক আব্বাসকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে ও বাম পায়ের নিচে আঘাত করে এবং আমার ভাইকে বাম হাটুর নিচে আঘাত করে তারা পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাদের দুইজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদেরকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব থানা গালিম খাঁ এলাকার আব্দুস সামাদ খার সন্তান। বর্তমানে,কদমতলা রাজারবাগ এলাকায় ও রিক্সা চালকের গ্রামের বাড়ি বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানা বালিয়া গ্রামে ইসমাইলের সন্তান।বর্তমানে যাত্রাবাড়ী কাজলা রিক্সার গ্যারেজে থাকতেন।

অপরদিকে ভাটারা এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আহসান(৫২) নামে এক উত্তর সিটি কর্পোরেশন এসটিএস বর্জ‍্য ব্যবস্থাপনা কর্মী আহত হয়েছে।

তাকে নিয়ে আসা সহকর্মী মোঃ শাহাবুদ্দিন জানান,আহত আহসান ভাটারার সিটি কর্পোরেশনের এসটিএস বর্জ‍্য ব্যবস্থাপনা কর্মী ভোরের দিকে ভাটারার বারিধারা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার করার সময় ২/৩জন ছিনতাইকারী আহসানের ডান রানে ছুরিকাঘাত করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত জানান,সকালে যাত্রাবাড়ী ও ভাটারা এলাকা থেকে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরী বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান আমরা বিষয়টি সংশ্লিষ্টগুলো সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমান VOIP সরঞ্জামাদি-সহ ৩৯৬ টি বিভিন্ন কোম্পানীর সিম উদ্ধার-সহ ২ জন গ্রেফতার

আরেক দফা কমল স্বর্ণের দাম

উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধ ঢামেকের জরুরী বিভাগে নিয় এলে তার মৃত্যু হয়

তিতাসে ধানের শীষ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে গলায় গামছা পেঁচিয়ে ও নাকে মুখে আঘাত করে এক ব্যক্তিকে হত্যা

বিএনপির সন্ত্রাস বন্ধে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা আপ বাংলাদেশের

ডিএমপির কোতোয়ালি থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে,এম রবিউল ইসলাম

বিদ্যুৎ-জ্বালানি সংকটে বিপর্যয়ের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক