টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর নিরাপত্তায় ঢাকার কূটনৈতিক পাড়া,হুমকির বিষয়টি তদন্তে সিটিটিসি, সন্দেহভাজনদের ওপর চলছে গোয়েন্দা নজরদারি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 23, 2026 10:12 pm

ছবি: সংগৃহীত

ই-মেইলের মাধ্যমে রাজধানীর ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে হুমকির ঘটনায় পুরো কূটনৈতিক পাড়ায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেই সঙ্গে অভিজাত বারিধারা ও গুলশানের বিভিন্ন দূতাবাসগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এ ছাড়াও কূটনৈতিক পাড়ায় পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ই-মেইল বার্তায় হুমকির বিষয়টি তদন্তে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সন্দেহভাজনদের ওপর শুরু হয়েছে গোয়েন্দা নজরদারি। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কুইক রেসপন্স টিমগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোববার (২৩ আগস্ট) ডিএমপি সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বলেন, হুমকি ও চাঁদা দাবির ঘটনায় কূটনৈতিক এলাকায় আগের চেয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিশেষ করে বিভিন্ন সড়কে অতিরিক্ত চেকপোস্ট, টহল এবং দূতাবাসের সামনে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কুইক রেসপন্স টিমগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই অভিজাত গুলশান, বারিধারা, উত্তরা ও বনানী এলাকায় চলাচলকারী যানবাহন ও জনসাধারণকেও নজরদারিতে রাখা হচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও প্রস্তুত রয়েছে পোশাকে ও সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেয় একটি গোষ্ঠী। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। হুমকির বিষয়টি সামনে আসার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছে সিটিটিসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ড্র করে জটিল সমীকরণে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা

ধামরাইয়ের ১৪৭টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

যুদ্ধ ইস্যুতে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম

কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১

মোহাম্মদপুরে মা লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসা বিনতে আজিজকে হত্যা,‘ঘাতক গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার,

প্রবাসীদের সুরক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে ঢামেকে মৃত্যু

নাসির নগরে টালমাটাল সবজির বাজার চরম ভোগান্তি সীমিত আয়ের মানুষের

রৌমারীতে ঐতিহ্যবাহী পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন

কারণ ছাড়ই রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন বাতিল করায় প্রার্থীদের ক্ষোভ