টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ের ১৪৭টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

প্রতিবেদক
ওবাইদুল খান
February 11, 2026 3:39 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–২০ (ধামরাই) আসনের ১৪৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ধামরাই পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা,সাদা (সংসদ সদস্য নির্বাচন) ও গোলাপি (গণভোট) ব্যালট পেপার গ্রহণ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় বাস, পিকআপ ও ট্যাক্সিযোগে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সহকারী রিটার্নিং অফিসার ও ধামরাই থানা সূত্রে জানা গেছে, এ আসনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন বিপুল সংখ্যক সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব,পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা।

পুলিশের ১৭টি মোবাইল টিম, ৪টি স্ট্রাইকিং টিম ও ৩টি স্ট্যান্ডবাই টিম মাঠে থাকবে। পাশাপাশি ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,৩ প্লাটন বিজিবি,৬ প্লাটন সেনাবাহিনী, র‍্যাবের ০২ টি স্ট্রাইকিং ফোর্স, আনসার ১৯১১ জন মোতায়েন থাকবে।

সরকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবিব বলেন,ভোট গ্রহন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন-বিএনপির তমিজ উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলী, জাতীয় পার্টির আহছান খান, জাসদের আরজু মিয়া এবং এবি পার্টির লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহম্মদ।

ঢাকা–২০ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। এছাড়া দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৭০১ জন পোস্টাল ভোটার রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রাজারহাটে নৈশপ্রহরী তপনকে নির্মমভাবে হত্যা করে ৩৫ লক্ষ টাকা লুট

এমবাপ্পের রেকর্ড, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার এমপি নজরুলের নারীকাণ্ডে দেশজুড়ে তোলপাড়

নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি, তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের

রাজারহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

কক্সবাজারের হোটেল বারে যুবক খুন, পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অভিযুক্তের মৃত্যু

নড়াইলে পাট কেনাবেচা নিয়ে ১০ বাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ পাট ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে

আন্তর্জাতিক শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কার পেলেন সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ