টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 11 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে এক এসি মিস্ত্রির মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 11, 2025 1:48 pm

রাজধানীর খিলগাঁও থানাধীন জোড়পুকুর এলাকার ছয় তলা ভবনের বাহিরে এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে মোঃ রিফাত(২০)নামের এক এসি মিস্ত্রির মৃত্যু।

বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতে সহকর্মী আলামিন জানান, আমরা খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকা ১৪৭/২/সি একটি ছয়তলা ভবনের বাহির সাইডে এসির কাজ করার সময় হঠাৎ উপর থেকে রিফাত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানা কাজিতলা এলাকার জসিম উদ্দিনের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত