টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
August 26, 2026 6:28 pm

দ্বীনি শিক্ষা ও কোরআনের আলো ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষে রাউজান উপজেলার ডাবুয়া খয়রাতি পাড়া হযরত এয়াছিন শাহ (রঃ) হেফজখানা ও এতিমখানা দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২৫ আগস্ট মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় ছিলেন হযরত এয়াছিন শাহ মাজার, মসজিদ, এবতেদিয়া মাদ্রাসা, হেফজ ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া কচুখাইন মোহাম্মদীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা হোসাইন শাহ্ (ম.)। মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা হাবিবুল আজম আলকাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ মনজুর আলম, মাওলানা মোঃ ফরিদ, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ রিয়াদ, হাফেজ মোহাম্মদ শোয়াইব, হাফেজ মোঃ আবু ছালেহ, মাদ্রাসার শিক্ষিকা লুৎফুন্নেছা, সাবরিনা সুলতানা, জেসমিন আকতার, মাজারের খাদেম মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক জসিম মেম্বার, খোরশেদ কন্ট্রাক্টর, মাহবুব আলম, কামাল পাশা প্রমুখ। এছাড়াও এসময় মাদ্রাসার অন্যন্যা শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে মাদ্রাসার উত্তরোত্তর সফলতা ও সম্বৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হোসাইন শাহ (ম.)। শেষে উপস্থিত সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোবারকপুরে বিএনপির ২২ জন নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

প্রাণঘাতী হাম-ডেঙ্গুর থাবায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

তিতাসে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

১৭ বছরে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল, এখন সমস্যার কারণ: স্বাস্থ্যমন্ত্রী

ফল সমিতির নির্বাচন সিরাজুল ইসলাম সভাপতি ও ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন

রথযাত্রার মঙ্গল শোভাযাত্রায় বীর সনাতনী সংঘের বর্ণাঢ্য অংশগ্রহণ

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

নাসিরনগরে বিএনপি সরকারের ১৮০ দিনের উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন এম পি এম এ হান্নান।