টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা সদরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ৪-৫টি দোকান

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 27, 2026 10:14 am

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের থানা রোডে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আনুমানিক ৪-৫টি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার ২৬ আগস্ট  রাত আনুমানিক ১২টার দিকে থানা রোডের একটি মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৪-৫টি দোকানের আসবাবপত্র, কাপড়, ইলেকট্রনিক্স সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলা দোকান বন্ধ থাকায় ভেতরে কেউ ছিল না। এজন্য বড় ধরনের প্রাণহানি ঘটেনি। তবে আগুনের কারণে পাশের আরও কয়েকটি দোকান ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন বলেন, “রাত ১২টার দিকে ফোন পেয়ে দৌড়ে এসে দেখি দোকানে আগুন। কিছুই বাঁচাতে পারিনি। কয়েক লাখ টাকার মাল ছিল ভেতরে।”
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নাসিরনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, “খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের আপ্রাণ চেষ্টায় আগুন আশপাশে ছড়াতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।”

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় থানা রোডের ব্যবসায়ীদের মাঝে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক; উদ্বোধন করলেন নবনির্মিত রহমতপুর বিওপি

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব পর্যটন দিবসে

একরামুল হত্যা মামলা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন

ইরানে হামলা অব্যাহত রাখতে সৌদি যুবরাজ চাপ দিচ্ছেন ট্রাম্পকে

ভূরুঙ্গামারীতে জাতীয় পার্টির কর্মীদের মতবিনিময় সভা

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ

শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান ঢাকার

ডিসি সম্মেলন আজ যেসব প্রস্তাব দিয়েছেন ডিসিরা

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ