টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 27, 2026 2:37 pm
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

বাংলাদেশ পুলিশ বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়া, অন্যান্য মামলা ও অভিযানে গ্রেফতার হয়েছে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। বিশেষ অভিযান এবং অন্যান্য মামলায় মোট গ্রেফতার হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

পুলিশ এ সময়ে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩শ’ টি চকলেট বাজি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ১৫৩টি, শুটারগান ৪৮টি, এলজি ৪৫টি, রিভলবার ২৬টি, বন্দুক ১০৮টি, পাইপগান ২৬টি, শটগান ৭টি, রাইফেল ৭টি, এসএমজি ৩টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।

এছাড়া, অভিযান চলাকালে পুলিশ ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা ও ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কৃষকের ছদ্মবেশে আত্মগোপন করে পলাতক আসামি গ্রেফতার

কুমিল্লার সাংবাদিক রুবেল মজুমদার নির্বাচিত হলেন প্রচার সম্পাদক

জাতীয় প্যারেড স্কয়ার স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সাকিব আল হাসানকে দুদকে তলব

ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে অফিস কক্ষের তালা ভেঙে চুরি

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দু’আ মাহফিল ও ইফতার

বীরগঞ্জে সরকারি যাকাত ফান্ড বিতরণ: ৩৮ অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা

প্রয়াত সাংবাদিক রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ