টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

প্রতিবেদক
এ কে পলাশ
August 29, 2026 10:00 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে।

শনিবার ভোর থেকে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। শুক্রবার রাতেও মহাসড়কে যানজট ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারের কারণে এ যানজটের সূত্রপাত হয়। এতে মহাসড়কের ঢাকামুখী লেন স্থবির হয়ে পড়ে। দীর্ঘ যানজটে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের যানবাহনও ভোগান্তিতে পড়েছে।

সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভরও যানজট ছিল।

হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এতে ঢাকামুখী লেনে কুমিল্লার চান্দিনা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

যানজটে আটকে থাকা মিয়ামী পরিবহনের বাস চালক হাসান বলেন, সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে এখনো দাউদকান্দিতে আটকে আছেন।

এশিয়া লাইন পরিবহনের চালক সুজন বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তিন ঘণ্টা ধরে দাউদকান্দির গৌরীপুরে বাস নিয়ে আটকে আছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, এলাকায় সড়ক সংস্কারের জন্য মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট স্থায়ী হচ্ছে না, ধীরগতিতে গাড়ি চলাচল করছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে-সাজু

ভোগনগরে ইউপি নির্বাচন সামনে রেখে রুহুল আমিন বাবুর মতবিনিময় সভা

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জাকারিয়া পিন্টু

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

আখাউড়া-সিলেট রেলপথে ৫ স্টেশন বন্ধ, বাড়ছে যাত্রী দুর্ভোগ

নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাসায় দেওয়াল চাঁপা পড়ে বাসার মালিকের ব্যক্তির মৃত্যু

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দারুস সালামে বাসার জানালা দিয়ে গু/লি, গৃহিণী গু/লিবিদ্ধ

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, বাসে আগুন দিল উত্তেজিত জনতা