টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাবুয়া খয়রাতিপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
August 30, 2026 4:24 pm

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে রাউজানের ঐতিহ্যবাহী ডাবুয়া খয়রাতি পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি, সমাজ, এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট শুক্রবার বাদে মাগরিব হযরত এয়াছিন শাহ (র:) ইবতেদায়ি মাদ্রাসা ময়দানে আয়োজিত
মাহফিলে উদ্বোধক ছিলেন কিউসি গ্রুপ, চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী জে. এ. এম. ইকবাল হাসান। হযরত এয়াছিন শাহ্ মাদ্রাসা, মসজিদ ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুখাইন মুহাম্মদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ হোসাইন শাহ (ম.)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাফেজ মাওলানা আবু খালেদ সায়মন ও মাওলানা মোঃ শাকের উল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন খয়রাতি পাড়া জামে মসজিদের খতিব মাওলানা এস. এম. রফিকুল ইসলাম আল-কাদেরী, প্রধান ওয়াহেজিন ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম আল-কাদেরী, বিশেষ বক্তা ছিলেন হযরত এয়াছিন শাহ (র:) ইবতেদায়ি মাদ্রাসার সুপার হাফেজ মাওলান মুহাম্মদ হাবিবুল আজম আল-কাদেরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মুছা আকবর, মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল করিম কাঞ্চন, হাফেজ মোহাম্মদ রিয়াদ, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, হাফেজ মো. শুয়াইব, মাওলানা মোঃ ওসমান গনি, মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা মুহাম্মদ সাব্বির, হাফেজ মুহাম্মদ শিহাব, মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবন, আদর্শ ও উম্মতের প্রতি ভালোবাসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতের পর তবারোক বিতরণ করা হয়। একই সাথে এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের

রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা

নারীর সঙ্গে ইউএনওর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ: সেতুমন্ত্রী

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি, জাতীয় গড়ের চেয়ে হার ২৬ শতাংশ বেশি

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন