টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক শান্তি দিবসে

প্রতিবেদক
Abdullah
September 14, 2025 12:26 pm

আব্দুল আল জোবায়ের

২১ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। এ বছরের প্রতিপাদ্য যুদ্ধ-বিধ্বস্ত বিশ্বের প্রতি আহ্বান— শান্তি এখনই চাই। রোববার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা থেকে জাতিসংঘ মহাসচিবের একটি লিখিত বার্তা প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বার্তায় বলা হয়েছে, আমাদের পৃথিবী আজ যুদ্ধ ও সংঘাতে বিদীর্ণ। লাখো পরিবার ঘরবাড়ি হারাচ্ছে, শিশুদের শৈশব নিশ্চিহ্ন হচ্ছে, আর মানবিক মর্যাদা প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে।

আন্তর্জাতিক আইন ভঙ্গ হচ্ছে, আর রেকর্ডসংখ্যক মানুষ শরণার্থী হতে বাধ্য হচ্ছে।মহাসচিবের মতে, তারা শুধু শান্তি চায়। শান্তি সবার দায়িত্ব। যুদ্ধের প্রভাব শুধু সংঘাতপীড়িত অঞ্চলে নয়, বরং পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, বন্দুক থামাতে হবে, দুর্ভোগের অবসান ঘটাতে হবে, বিভাজন মুছে ফেলে সেতুবন্ধন গড়ে তুলতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে হবে, কারণ যেসব দেশে উন্নয়ন সবচেয়ে পিছিয়ে আছে, তাদের মধ্যে নয়টিই বর্তমানে সংঘাতের শিকার।

শান্তির পথে এগোতে হলে বর্ণবাদ, অমানবিকীকরণ ও ভ্রান্ত তথ্যের প্রচার দমন জরুরি—যা সংঘাতকে উসকে দেয়। পরিবর্তে, আমাদের উচিত শ্রদ্ধার ভাষা বলা, সহমর্মিতা দেখানো এবং ইতিবাচক প্রভাব ব্যবহার করে শান্তি প্রতিষ্ঠা করা।

বার্তায় আরও বলা হয়, যেখানে শান্তি আছে, সেখানে পরিবার একত্রিত হয়, সমাজ পুনর্গঠিত হয়, শিশুরা শেখে ও খেলাধুলা করে। তাই শান্তি বিলম্ব সহ্য করে না—শুরু করতে হবে এখনই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে দাদন ব্যবসায়ীদের দৌরাত্বে দিশেহারা সাধারণ মানুষ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের বিপিএল খেলা বাতিল করা হয়েছে

শিক্ষার্থীর মৃত্যু

গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ

ভোগনগরে ইউপি নির্বাচন সামনে রেখে রুহুল আমিন বাবুর মতবিনিময় সভা

শিল্পী সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

মারা গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় ডিফেন্ডার ব্রিটো

সাংবাদিক এম এ কাদের ইউপি সদস্য হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী