কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।গত মঙ্গলবার বাদ আসর নামাজের পর হোমনা- গৌরীপুর সড়কের বাতাকান্দি বাজার রাস্তায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর বাতাকান্দি বাজারের হাজী খেলু মিয়া ব্যাপারীর সুপার মার্কেটের সামনে দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের জটিকা মিছিলের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।
তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,আক্তার ব্যাপারী,আবুল হোসেন বুলবুল,সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.সামির হোসেন মোল্লা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফাহিম সরকার প্রমুখ।
এছাড়া বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, মিজানুর রহমান ভুলু সিকদার, যুগ্ম- সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, মো.সেলিম মোল্লা,
কোষাধ্যক্ষ মো.জামাল উদ্দিন প্রধান,যুব বিষয়ক সম্পাদক মো.সাহিদুল ইসলাম সাঈদ,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিফাত, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন ভান্ডারী,গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মো.আলী হাসান মোল্লা,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো.ছাবিকুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক মো.সফিকুল ইসলাম ভূইয়া, তাঁতী ও মৎস্যজীবী বিষয়ক সম্পাদক
মো.শরিফুল ইসলাম সিকদার,সহ সাংগঠনিক সম্পাদক মো.মনিরুল হক মেম্বার,সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান আসলাম, সহ প্রচার সম্পাদক মো.মাসরুক সরকার,
সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন আলম,সহ শ্রম বিষয়ক সম্পাদক এইচ এম জাকির সওদাগর , নির্বাহী সদস্য মো.মোহর মুন্সি, মো.জহিরুল ইসলাম বিএসসি, মাজেদুল ইসলাম মিন্টু, মো.অহিদ হোসেন কালা ভূইয়া,মো.নজরুল ইসলাম,
জগতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম,সিনিয়র সহসভাপতি মো.ছানাউল্লাহ,
নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ,মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আল আমিন হক বাবুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তাঁর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



















