টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 4 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালিক-শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
রাজশাহী ব্যুরো
September 4, 2026 6:02 pm

রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহী থেকে নাটোর হয়ে বিভিন্ন আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন সেখানকার মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে শুনেছি। যেসব বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করে, সেগুলো বন্ধ রয়েছে। আমি বাস টার্মিনালে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারব।’

এদিকে, ঘটনার পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের ‘তুহিন পরিবহন’-এর তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক থাকা ‘রাব্বি পরিবহন’-এর বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।

তবে এর মধ্যেই বিরোধের জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে নিয়মিত বাস চলাচল করে।

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।’

এদিকে, বিরোধ সমাধানে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুলিস্তানে ছুরিকাঘাতে এক জামাতে নেতা আহত

শিবগঞ্জে আলোচনা সভায় ড. কেরামত আলী এমপি

শিশু রামিসাকে ধর্ষণের পর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ

বাড্ডায় দ্রুতগামী অজ্ঞত গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ ৯ জনকে বহিষ্কার করছে বিএনপি

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

নাসিরনগরে আলোচিত হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

হোমনায় মহিষমারী পীর মাহমুদ সূফী ইয়েমেনী (রহঃ)সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসা সুন্নী সম্মেলন

নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন