টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে আলোচনা সভায় ড. কেরামত আলী এমপি

প্রতিবেদক
নাজমুল হাসান
February 21, 2026 1:17 pm

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী বলেছেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা হয়েছে। তবে ইতিহাস কখনো পরিবর্তন করা যায় না; ইতিহাস তার নিজস্ব সত্য ও প্রেক্ষাপট নিয়েই অটুট থাকে। যার যতটুকু অবদান, তা যথাযথভাবে স্বীকার করাই দায়িত্বশীলতার পরিচয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংবিধানে “বাংলা ভাষা” নির্ধারিত থাকলেও ইংরেজি ভাষা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সর্বস্তরে এর ব্যবহার নিশ্চিত করতে হবে। জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে বাংলা ভাষার সঠিক প্রয়োগ নিশ্চিত করা গেলে ভাষা আন্দোলনের প্রকৃত চেতনার বাস্তবায়ন সম্ভব হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে ভাষা আন্দোলনের শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

বীরগঞ্জ পৌরসভায় ৬১৫ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যতের বার্তা নিয়ে ডিমলায় ভূমি সেবা মেলা

বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে অনার্সের এক শিক্ষার্থীর মৃত্যু

ইরানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই ‘বিজয়’ অর্জন করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজধানী হাজারীবাগে গলায় ফাঁস দিয়ে এক নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ,উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ

সাভারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ,ছুরিকাঘাতে আহত ৪

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া