টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

প্রতিবেদক
চট্টগ্রাম প্রতিনিধি
October 13, 2026 3:01 pm

চট্টগ্রামের একটি ডাকঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম ও ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। ৩১টি কার্টনে থাকা এসব পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নগরীর ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রেলপথে তা চট্টগ্রামে আনা হয়। এরপর ডাক বিভাগের গাড়িতে করে চালানটি চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটক-সংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ হওয়া পণ্যের মধ্যে ২৯টি কার্টনে ছিল ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম। বাকি দুই কার্টনে পাওয়া যায় ১ হাজার ৩৪০ পিস ই-সিগারেটের তরল বা ভ্যাপ লিকুইড। সবমিলিয়ে চালানটিতে পণ্যের সংখ্যা ২১ হাজার ৩১ পিস।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, ‘সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ অবস্থায় একটি চক্র ডাকঘরকে ব্যবহার করে আমদানি নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ডাকঘর থেকে নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল।’

কাস্টমস কর্তৃপক্ষ ধারণা করছে, চলমান নজরদারি এড়িয়ে নিষিদ্ধ পণ্য দেশে আনতে ডাকবিভাগ ব্যবস্থাকে বিকল্প রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে চক্রটি। এ ধরনের চোরাচালান ও অনিয়ম ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে সামরিক স্থাপনায় হামলার অভিযোগে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

এক দিনে বাংলাদেশ ব্যাংক কিনলো ১০ কোটি ডলার

WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ এমপি ডা. মাওলানা কেরামত আলীর অংশগ্রহণ

তিতাসে উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন: প্রকৌশল বিভাগ কি ঠিকাদারদের দালাল?

খিলক্ষেতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা-৬ এ মনোনয়ন নিয়ে অসন্তোষ,পূবালী চত্বরে গিয়ে সড়ক অবরোধ-মর্শাল মিছিল

দুই দফায় আসছে সরকারি চাকরিজীবীদের ৮ দিনের লম্বা ছুটির সুযোগ