টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডার আফতাবনগর এক শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
November 20, 2025 3:07 pm

রাজধানীর বাড্ডা থানার আফতাব নগরের ফরাশ ভবনের পাশের রাস্তায় বি. এম. মুশফিকু-জামান (২০)নামের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ)এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু।

বৃহস্পতিবার(২০ নভেম্বর)সন্ধ্যা সোয়া ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে নিয়ে আসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নিরাপত্তা কর্মী মোঃ রাশেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে রাস্তার পাশ থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করি।পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহত শিক্ষার্থীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি(আফতাবনগর শাখা) ম্যাথ মেডিকেল এন্ড ফিজিক্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার পাঁচগাঁও গ্রামের মোঃ মোখলেসুর জামান এর সন্তান।
বর্তমানে খিলগাঁওয়ের বসা নং১৪১৯/৯ ব্লক-এ বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। এক ভাই এক বোন সে ছিল বড়। তার বাবা নারী কাবাডি দলের খেলা পরিচালনা কারি দলের অন্যতম সদস্য।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হুথিদের মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য

পুলিশ সপ্তাহ শুরু আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীর মৃত্যু

গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

মহান রবের ডাকে নিঃশব্দে চলে গেলেন সাবেক মন্ত্রী এডভোকেট হারুন অর রশিদ

তিতাসে যৌথ অভিযানে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার- ১

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে গেল বিএনপির প্রতিনিধি দল