টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 13 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিফট রেখে ৬ তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 13, 2026 9:30 pm

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে লিফটের বদলে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তিনি সচিবালয়ের মধ্যে অবস্থিত কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান। সেখানে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তর থেকে বেরিয়ে ৪নং ভবনে হেঁটে যান এবং সেখানে সিঁড়ি দিয়ে হেটে ছয় তলায় ওঠেন। লিফট প্রস্তুত থাকলেও তিনি সিঁড়ি দিয়ে ওঠেন।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী আমির উর রশীদ ছিলেন।

উপ প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়ার বিষয়টা অনুকরণীয় দৃষ্টান্ত। দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী নির্দেশনাও দিয়েছেন মন্ত্রণালয়গুলোকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে। এসিতে বেশি বিদ্যুৎ খরচ হয় সেখানে ২৫ এর মধ্যে রাখার কথা বলেছেন। জানালা খুলে দিনের আলো ব্যবহার করতে বলেছেন।

‘একইভাবে দেখা গেছে, প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেটে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন। এ থেকে বোঝা যায়, মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সাশ্রয়ী হতে বার্তা দিচ্ছেন।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই ‘বিজয়’ অর্জন করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

বহাল থাকবে বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা

কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১

দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে রমজান উপল‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

গভীর রাতে ইরানের দক্ষিণ উপকূলে দফায় দফায় বিস্ফোরণ

কুমিল্লায় ডিবির জালে ১০ ছিনতাইকারী

প্রধানমন্ত্রী ভিডিও কলে জানালেন অভিনন্দন

শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের