টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 14 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড-জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 14, 2026 9:17 pm

সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যারা কারাদণ্ড পেয়েছেন তারা হলেন— আশরাফুল ইসলাম বাবু, মো. মাসুম ও মো. সবুজ।

বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অন্য তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, প্রতারক চক্রটি বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত— এমন অসংখ্য অভিযোগ রয়েছে।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। দালাল বিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক,‘গ্রাহক হয়রানি ও দুর্নীতিবাজ বিআর টি এ ঢাকা জেলা মোটরযান পরিদর্শক আবু জামাল

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

একদিনের তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে: জ্বালানিমন্ত্রী

কল্যাণ ট্রাস্ট থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি

কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে ভয়ংকর মাদক ব্যবসা

কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ

নাসিরনগর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা