টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 14 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ

প্রতিবেদক
রেজাউল হক
September 14, 2026 9:28 pm

কুড়িগ্রামের রাজারহাট আমলী আদালতে দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ‘আবু সিরাত খাঁ’ (৩২) আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নোটিশে উল্লেখ করা হয়েছে, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এ কারণে আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের ধারণা, তিনি বিচারকার্যের জন্য আদালতে আত্মসমর্পণ বা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন। তাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩ নভেম্বর ২০২৬ইং তারিখের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে বিচারকার্যে সোপর্দ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হলে আইন অনুযায়ী পরবর্তী বিচারিক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আদালতের নোটিশ অনুযায়ী, মামলাটি সি.আর. নং ৩৩৮/২৫ইং মামলাটিতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পলাতক আসামি হিসেবে বিজ্ঞপ্তিতে মোঃ আবু সিরাত খাঁ(৩২) পিতা—আঃ আউয়াল মিয়া, সাং—গড়াই/ রঘুরায়, পোস্ট—গড়াইহাট, থানা—উলিপুর, কুড়িগ্রাম—এমন ঠিকানা উল্লেখ রয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আসামি আদালতে হাজির না হলে, তার বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ৩৩৯ বি (১) ধারায় বিচার কার্য সমাধা বা আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুর মিল্লাত ক্যাম্প: মাদক সিন্ডিকেটের লাগামহীন দৌরাত্ম্য, হুমকির মুখে জনজীবন

সালমান শাহ হত্যা মামলায় খল-অভিনেতা ডন আটক

ক্র্যাব সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক বাদশা

বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক দর্জর মৃত্যু

নাসিরনগরে ওলামা দলের কমিটির বৈধ, ও নবগঠিত আহবায়ক কমিটি বাতিল!

কুমিল্লা দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়

যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

জলঢাকায় শার্প এনজিও অফিসে অর্থ কেলেঙ্কারি ম্যানেজারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২