টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 5 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্র্যাব সভাপতি তমাল ও সাধারণ সম্পাদক বাদশা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 5, 2026 9:11 am

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের(ক্র্যাব)কার্যনির্বাহী কমিটি সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। এছাড়া আবারও সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির এম এম বাদশা।

রোববার (৪ জানুয়ারি) রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)মিলনায়তনে ভোটগ্রহণ শেষে রাতে নব-নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবার ভোটার ছিলেন ২৯৯ জন,এর মধ্যে ভোট দিয়েছেন ২৮৪ জন সদস্য ও ভোট বাতিল হয়েছে পাঁচজনের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের। ক্র্যাবের সদস্য আহমদ আতিক ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ছিল ২৩।

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত নির্বাচিত হয়েছেন ও তার প্রতিদ্বন্দ্বী মোঃ আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সিরাজুল ইসলাম পেয়েছেন ১১৪ ভোট এবং মোঃ হাসান উজ- জামান পেয়েছেন ৪২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম (রাজী) ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার প্রতিদ্বন্দ্বী মোঃ নিয়াজ আহম্মেদ (লাবু ) ১২৬ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃনিহাল হাসনাইন ও তার প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান রনি পেয়েছেন ১১৯ ভোট।

অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মোঃ এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট।
দপ্তর সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ইসমাঈল হোসেন (ইমু)ও তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদ তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন। ২১৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবু হেনা রাসেল, ১৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আইয়ুব আনসারী ও ১৩১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মাহবুব আলম। আরেকজন প্রার্থী হরলাল রায় সাগর পেয়েছেন ১২৯ ভোট।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা—
এবার সহসভাপতি পদে জিয়া খান,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব দেবেন তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

ঈদের ছুটিতে সড়কে ঝরল ৩৭ প্রাণড়

রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান আজ জাতির নেতা: তথ্যমন্ত্রী

ঢামেকের ফুটপাতে ও সড়কে অবৈধ কোন ব্যবসা-বাণিজ্যিক চলবে না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি)শাহজাহান মিয়া

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা

মির্জাপুরে বন বিভাগের জমি দখল করে সংঘটিত হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ! নেপথ্যে মদদ দিচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী

এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি: ডিএমপি কমিশনার