টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 19 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক সমঝোতা, জাতিসংঘে সই হবে চুক্তি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 19, 2026 10:39 am

গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার সুযোগ পাবে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, চুক্তিটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না। একই সঙ্গে এর মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষায় ‘প্রয়োজনীয় সবকিছু করার’ সক্ষমতা অর্জন করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বজায় রাখতে কিংবা সেখানে ‘সংবেদনশীল বিনিয়োগ’ করতে পারবে না।

তবে চুক্তির সুনির্দিষ্ট শর্ত বা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাননি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেন, এই সমঝোতার মাধ্যমে আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলে দুই দেশের যৌথ নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

ফ্রেডেরিকসেন আরও জানান, চুক্তিটি ডেনমার্কের রাজ্যের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেয়।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলে আসছে। জাতীয় নিরাপত্তা, কৌশলগত অবস্থান এবং দ্বীপটির খনিজ সম্পদের গুরুত্ব তুলে ধরে ট্রাম্প একাধিকবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘদিনের সেই উত্তেজনার মধ্যেই নতুন এই চুক্তি দুই দেশের মধ্যে সমঝোতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ ঔষধ বিভিন্ন কোম্পানি প্রতিনিধি ও কর্মচারীদের হাতে জিম্মি

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার-৪

১২ মাসে ১২৪ শিশুহত্যা, মাসে গড়ে ১১

কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

সাইবার ও অনলাইনে নারী হয়রানির মামলা খারিজ প্রশ্নে হাইকোর্টের রুল জারি

তিতাসে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার। হুইস্কি-ইয়াবা ও স্কাফ সিরাপ উদ্ধার

ফুয়েল কার্ড চালুতে ডিমলায় পাম্পে শৃঙ্খলা, স্বস্তিতে গ্রাহকরা

১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল

ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল