টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 19 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

প্রতিবেদক
নাজমুল হাসান
September 19, 2026 11:01 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল ডগ স্কোয়াডসহ এ অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট গ্রামের মধ্যবাজার পাকা সড়কে অভিযানটি চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে ৯ গ্রাম হেরোইনসহ মো. আতাউর রহমান (৫০) ও মো. নুরুল ইসলাম বাবু (৪২) নামে দুইজনকে আটক করা হয়। আটক দুজনের বাড়ি শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। জব্দ করা হেরোইন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওমান উপকূলে ট্যাংকারে হামলা: ইরানকে দায়ী করলো যুক্তরাষ্ট্র

কাহারোলের জয়নন্দ ডিগ্রি কলেজে এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার

সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশাধিকার পুনর্বহালের দাবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নাসিরনগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানের রাষ্ট্রদূতকে লেবানন ছাড়তে বলেছে বৈরুত

নিজ রুমে কীটনাশক বিষক্রিয়া হয়ে এক যুবকের মৃত্যু

রাজশাহীতে প্রথমবার সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন