টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 22 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২২ পুলিশ সুপারকে বদলি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 22, 2026 5:20 pm

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।চার জেলায় নতুন পুলিশ সুপার

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নেত্রকোনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে র‍্যাবের (এসআরবি) মো. বদরুদ্দোজা, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম, রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে র‍্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চার জেলার পুলিশ সুপার যেখানে বদলি

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবিতে, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।একই প্রজ্ঞাপনে লিয়েন (জাতিসংঘ) শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরও ১৩ পুলিশ সুপার যেসব ইউনিটে বদলি

সিআইডির ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে, সিআইডির মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে, সিআইডির মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দপ্তরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট এসএমপিতে বদলির আদেশ পাওয়া মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকার পুলিশ টেলিকমে, পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং এসবির আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে বদলি করা হয়েছে।

এ ছাড়া রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে, রাজারবাগ পুলিশ টেলিকমের শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশালের বিএমপিতে, খুলনা কেএমপির মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর জিএমপির মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং গাজীপুর জিএমপির মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এক অতিরিক্ত ডিআইজি ও দুই অতিরিক্ত পুলিশ সুপারও বদলি

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশালের বিএমপিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির আসমা আখতারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গেন্ডারিয়ায় গোলাগুলি, পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৫

আশাপুর বাজারে হা-ডু-ডু ফাইনাল; বড়টিয়া চ্যাম্পিয়ন

অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

সাভার মডেল থানায় জনসেবায় ওসি মোহাম্মদ জুয়েল মিঞার কাজ প্রশংসিত

শিরোপা-খরা কাটলো না, রোনালদোর আরও একটি কান্নার রাত

মধ্যরাতে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার

ভারতে বাংলাদেশিদের হোটেলে থাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার

বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ

গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী