টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 27 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে অগ্রদূত ক্লাব ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 27, 2026 11:29 pm

দিনাজপুরের বীরগঞ্জে অগ্রদূত ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-৪-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী মহাবিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফাইনালে মুখোমুখি হয় রানীবন্দর আইডিয়াল ক্লাব ও বিএফসি কাহারোল।ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. আক্কাস আলী।

৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবি। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ডা. কে এম কুতুবুদ্দিন, ঐক্যবদ্ধ ঝাড়বাড়ীর কে এম সালাউদ্দিন, সাংবাদিক ইউসুফ আলী, সাংবাদিক উত্তম শর্মাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টটি বিশেষ ব্যবস্থাপনায় আয়োজন করে কলেজ মোড় অগ্রদূত ক্লাব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ মোড়, ঝাড়বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফারুক হোসেন।

খেলা দেখতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়ামোদী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ঘিরে ঝাড়বাড়ী মহাবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের মারধরে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অনলাইন প্রতারণা চক্রের চার প্রতারক গ্রেফতার

শিবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা

কোতোয়ালি দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত

সাভারে উলাইল বনাম ভাগলপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড়

‎ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার

যুবদল নেতা নাইম হোসেন ও সোহাগ বহিষ্কার

পরকীয়ার জেরে কোদালের আঘাতে স্ত্রীকে হ/ত্যা, স্বামী গ্রেফতার

মাদুরোকে ধরা নিয়ে বাজি চার লাখ ডলার জেতার পর মার্কিন সেনা গ্রেপ্তার

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে বাসার ভাড়া টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাড়াটিয়াদের মারধরে মহিলা ঘর মালিকের মৃত্যু