টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
October 2, 2026 4:22 pm

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-কাবিরাজপাড়া থেকে ১১ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে এ গুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এরইমধ্যে শুক্রবার সকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে কবিরাজপাড়া থেকে ১১টি ককটেল উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, দীর্ধদিন ধরেই স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি এই বিরোধ আরও তীব্র হয়। ওই বিরোধের কারণে সংঘাতে জড়াতেই ককটেলগুলো মজুত করা হয়েছিলো।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ টি ককটেল উদ্ধার করেছে। এলাকায়র আইনশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। তবে বেলা ১২ টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত বলে দাবি করেন ওসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সালমান শাহ্ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মাঠে নামছে সালমান শাহ্ ভক্তরা

চলমান যুদ্ধে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

চলছে যুক্তরাষ্ট্র-ইরান যোগাযোগ,এখনও চূড়ান্ত হয়নি ফের আলোচনার দিনক্ষণ

রাজারহাটে র‍্যাবের অভিযানে আটক চার মাদক কারবারি জেলহাজতে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

ফার্নেস তেলের দাম বাড়লো লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের

রাজধানীর তুরাগের বস্তিতে ভয়াবহ আগুন

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু