টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ্ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মাঠে নামছে সালমান শাহ্ ভক্তরা

প্রতিবেদক
ডেস্ক নিউজ
October 30, 2025 9:39 am

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ্ । তার রহস্যময় মৃত্যু আজও ব্যথিত করে ভক্তদের হৃদয়। দীর্ঘ তিন দশক হতে চললেও তার মৃত্যু হত্যা না আত্মহত্যা সেই প্রশ্নের উত্তর মেলেনি। সম্প্রতি সালমানের পরিবার তার মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে রমনা থানায় একটি হত্যা মামলা দাবি করেছে। সেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে।আরও আসামি করা হয়েছে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ ১১ জনকে।

হত্যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হচ্ছেন সালমান শাহের ভক্তরা। আগামী ১ নভেম্বর, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এক মানববন্ধন কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন সারা দেশের সালমান ভক্তরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ্’র ভক্তবৃন্দ’।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

গ্রেফতার আমের আলী, ধরাছোঁয়ার বাইরে সাথী?

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

বীরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই : দীনেশ ত্রিবেদী

ব্রাহ্মণপাড়ায় ১০ বোতল স্কাফ সিরাপসহ আটক-১

সাপাহারের কদমডাঙ্গা মাদ্রাসায় আইসিটি শিক্ষা নেই, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি হজযাত্রী

ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার