টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার, আটক ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 2, 2026 7:22 pm

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে ১ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট।

এঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও এক যাত্রীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১ দশমিক শূন্য ৫ কেজি, যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। এ ঘটনায় উদ্ধার করা সোনাসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা মেডিক্যাল কলেজে র‍্যাবের অভিযানে আটক ১০ দালাল

ওয়াশিংটনে ডিনার চলাকালে গুলি: নিরাপদে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়লেন ট্রাম্প

চার ঘণ্টায় ২৮ বার ভূমিকম্পে কাঁপল গোটা যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন

রাউজানের কলমপতি ও দক্ষিণ হিঙ্গলায় ধানের শীষের গণসংযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ঢামেকে নুরুল হক নুরকে দেখতে এসেছে ‘বিএনপির, স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

সাইবার ও অনলাইনে নারী হয়রানির মামলা খারিজ প্রশ্নে হাইকোর্টের রুল জারি

বিধানসভায় জিতলেন আরজি করের সেই ‘অভয়া’র মা রত্না দেবনাথ